দৌলতপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর লাশ একই জাগায় দাফন
সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে মর্মান্তিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর লাশ একই জায়গায় দাফন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় দুই দিন ধরে শোকের ছায়া নিমে আসে। জানাযায় গত রবিবার সকাল ৯ টায় উপজেলার দৌলতখালী চৌহিদ্দি পাড়া গ্রামের আহত সপ্তম শ্রেণির ছাত্র রহমত আলী (১৪) ও সাহাবী হোসেন (১৪) সাইফ (১৪) পালসার গাড়ি যোগে তিন বন্ধু দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রায়ভেট পড়ে বাড়ি ফিরার পথে কিশোরী নগর সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎতের খুটির সাথে জোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুই জন মারা যায়, অপর এক বন্ধু সাইফ কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দৌলতপুর উপজেলা হাসপাতাল পরে তার অবস্থা অসংখ্য জনক দেখে কর্তব্যরত ডাক্তার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করে। তার দিন ভর চিকিৎসাধীন থেকে সোমবার গভীর রাতে মারা যায়। দুই বন্ধু কে দুপুরে নিজ বাড়ির আঙিনায় দাফন করলেও পরের দিন সকালে দুই বন্ধুর পাশে সাইফকে দাফন করা হয়।
একসঙ্গে পড়াশোনা করা তিন বন্ধুর এমন মর্মান্তিক বিদায়ে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় আহত দৌলতখালী গ্রামের হেকমত আলীর ছেলে সাইফ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । দুর্ঘটনায় নিহত তিন বন্ধুকে তাদের নিজ এলাকার একই কবরস্থানে দাফন করা হয়েছে।








































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































