চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ১৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার (৯ মে) গভীর রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সদর উপজেলা থেকে গ্রেফতার হয়েছেন চারজন। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের হাদি আয়নাল মন্ডলের ছেলে আমিনুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোহাম্মদ আজিজুল ইসলাম, বারোঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত মুনতাজ মন্ডলের ছেলে মো. আবুল বাশার, সদর উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক ও মহারাজপুর গ্রামের মৃত সতেমান মন্ডলের ছেলে মো. নুরুল হুদা।
নাচোল উপজেলা থেকে গ্রেফতার হয়েছেন চারজন। তারা হলেন- নাচোল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম (৫৭), নিতাই চন্দ্র বর্মন (৫৮), লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম (৫০), আওয়ামী লীগ কর্মী মো. বাবুল হক।
শিবগঞ্জ উপজেলায় গ্রেফতার হয়েছেন দুজন। তারা হলেন- চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী মাস্টার (৫৫), চককীর্তি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. দেলোয়ার (৩০)।
ভোলাহাট উপজেলায় গ্রেফতার হয়েছেন দুজন। তারা হলেন- যুবলীগ নেতা মনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সাত্তার।
গোমস্তাপুর উপজেলায় গ্রেফতার হয়েছেন একজন। তিনি হলেন গোমস্তাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম আনসারী (৫৫)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু ও শহরে লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ মোট ১৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































