নানা আযোজনে নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগানে নাইক্ষ্যংছড়িতে পালন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩
শনিবার(৪ নভেম্বর) সকাল ১০টায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার্স ইনচার্জের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় যোগদান করেন।
এস আই আলমগীরের সঞ্চালনায় ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুস সত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,পুলিশ ও জনতা এক সাথে কাজ করলে এলাকায় কোন সমস্যা থাকবে না। তাই,যেকোন জায়গায় সমস্যা হলে প্রকৃত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমিউনিটি পুলিশিং’র উপজেলা সদস্য সাংবাদিক সানজিদা আকতার রুনা ও এসআই সৌরভ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের কমিউনিটি পুলিশিং’র সদস্য ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































