নাইক্ষ্যংছড়িতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি: নাইক্ষ্যংছড়িতে ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী।
সভায় বক্তারা বলেন,১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা, জাতীয় চার নেতা’কে জেলের ভেতরে নির্মমভাবে হত্যা এবং ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা করা হয়েছিল তৎকালীন সেনা
কর্মকর্তারা ।
বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় উপস্হিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ক্যানেওয়ান চাক।উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন মেম্বার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক চোচুমং মার্মা।
উপস্থিত ছিলেন,সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফাহিম ইকবাল চৌধুরী,
উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান মাহাবুব রায়হান ও সাধারণ সম্পাদক ফয়সাল আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে সোচ্চার থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের পক্ষে জনমত সৃষ্টির মাধ্যমে বিপুল নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































