ভালুকায় বিএনপি নেতা হাতেম খানের কম্বল বিতরণ
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশে ১হাজার ছিন্নমুল ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সমাজ সেবক ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।

শনিবার (৪জানুয়ারি ) সকালে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান নিজ অর্থায়নে পৌরসভার ৯নং ওয়ার্ডের কানার মার্কেট এলাকায় ওই কম্বলগুলো বিতরণ করেন।
এসময় পৌর বিএনপি নেতা আমান উল্লাহ তাজুন, ফজলুর হক, শাহজাহান মিয়া, মুঞ্জু মেম্বার, সাইদুর রহমান, সাইদুর ঢালী,, জাফর মৃধা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব হাতেম খান জানান, প্রতিবারের ন্যায় এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবারও তিনি পর্যায়ক্রমে পৌর এলাকার সবকটি ওয়ার্ডে কম্বল বিতরণ করবেন বলে জানান।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































