# Tags

কলকারখানা ও বাসাবাড়ি বর্জ্য নিরসনে উপজেলা প্রশাসনের বিভিন্ন জায়গা পরিদর্শন

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি -ময়মনসিংহ জেলার ভালুকা ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে শিল্প ও শিক্ষা সমৃদ্ধ নগরী ভালুকা উপজেলা। এখানে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে প্রায় ১৫লাখ লোকের বসবাস।
উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে শিল্প কারখানা ও অধিক জনসংখ্যা বাস করায় সোমবার(৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাসা- বাড়ী এবং কল কারখানার বর্জ্য নিরসনে নির্দিষ্ট জায়গা বরাদ্দের জন্য বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এর পাশাপাশি বর্তমান সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহমেদ ও হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ বাচ্চু, ভালুকা উপজেলা প্রকৌশলী মোঃ মাফুজুর রহমান সহ আরো অনেকে।
এব্যাপারে ইউএনও মোঃ এরশাদুল আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাসা- বাড়ী এবং কল কারখানার বর্জ্য নিরসনে স্থায়ী জায়গা নির্ধারণ করার জন্য সরেজমিন পরিদর্শন করা হয়েছে ।কিছু দিনের মধ্যেই ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন,সরকারের উন্নয়নকে আরো গতিশীল করতে উপজেলা পরিষদ ও প্রশাসন সততার সাথে দায়িত্ব পালন করছে।