# Tags

প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৬ আগষ্ট/শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ মঞ্জুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রয়াত এ নেতার বাসভবনে কুলকানি ও দোয়ার আয়োজন করেন তারই সহধর্মিনী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মোছাঃ নাজমা আক্তার।

২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মঞ্জুরুল ইসলাম। জীবদ্দশায় তিনি ছিলেন পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। সততা ও নিষ্ঠার কারণে এলাকাবাসী তাকে পাঁচবার জনপ্রতিনিধি নির্বাচিত করেন। এর মধ্যে ৩ বার ইউপি সদস্য ও ২ বার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। দলের প্রতি নিবেদনের স্বীকৃতি হিসেবে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ তাকে পৌর বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়কের দায়িত্বও দেন।

দোয়া মাহফিলে প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মোঃ মঞ্জুরে মওলা পলাশসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত মঞ্জুরুল ইসলামের রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও জনসেবার কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তার শূন্যতা দল এবং এলাকাবাসী দীর্ঘদিন অনুভব করবে।

শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।