চকরিয়ায় অটো রিক্সাসহ আটক ১
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে ০৩ (তিন) চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত মিশুক অটোরিক্সা চোর গ্রেফতার।গত ১৯ এপ্রিল তাকে ়আটক করা হয়েছে।
জানাগেছে, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে গত ১৯ এপ্রিল রাত ২৩.২০ ঘটিকার সময় চকরিয়া থানাধীন খুটাখালী ইউপিস্থ ১নং ওয়ার্ডের পাগলির বিল ব্রীজ সংলগ্ন সাতঘর পাড়া জামে মসজিদের সামনে হতে চকরিয়া থানার পুলিশ অভিযান পরিচালনা করে ০১ (এক) টি ০৩ (তিন) চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত মিশুক অটোরিক্সা, যাহার পিছনে খাজা গরীবে নেওয়াজ, বিভাটেক PORAG সহ মোঃ পারভেজ আলম (১৯), পিতা- মোঃ বাবুল হোসেন পাটোয়ারী, মাতা- মোছাঃ পারভীন বেগম, সাং- রঘুরামপুর, ৯নং ওয়ার্ড, ডাকঘর- যাদবপুর, থানা- শাহরাস্তি, জেলা- চাদঁপুরকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম বলেন, উপরোক্ত আসামীর বিরুদ্ধে চকরিয়া থানার মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































