ইসলামপুরে সরকারের উপকার ভোগীদের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মতবিনিময়
ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে পৌর শহরে সরকারে বিভিন্ন উপকার ভোগীদের সাথে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি মতবিনিময় করেছেন।
রবিবার বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নারায়ন চন্দ্র কর্মকারের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামপুর শহর শাখার আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার জাকিউল হক, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শাহ্ মো:সালাউদ্দিন, উপদপ্তর সম্পাদক অংকন কর্মকার, পৌর সভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুসহ অনেকেই বক্তব্য রাখেন । মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
মতবিনিময় সভায় পৌর শহরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা, ভিজিডি, বিসিবি ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারী, ও অন্যান্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী উপকার ভোগী কার্ডধারীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন,” বিএনপি জামায়াত ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিল আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বন্ধ থাকা কমিউনিটি ক্লিনিক চালু করেছে। তিনি আরও বলেন, ইসলামপুরে সরকারি হাসপাতালকে ৫০ শয্যায় থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়াও ব্যাকার সমস্যা সমাধানের ইসলামপুরে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারসহ কারিগরী প্রতিষ্ঠান গড়ে তুলা হবে।
তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আপনাদের ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতে হবে। নৌকাকে আবার জয়যুক্ত করতে হবে”



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































