# Tags

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্বনির্ভর ডায়াগনষ্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বনির্ভর ডায়াগনষ্টিক সেন্টার। বুধবার (২৭ মে ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

মেডিকেল ক্যাম্পে ডাক্তারের ভিজিট সম্পূর্ণ ফ্রি রাখা হয়। এছাড়া সকল প্যাথলজি পরীক্ষায় ২০ শতাংশ ছাড়, প্রতি ইসিজিতে ১০০ টাকা ছাড় এবং প্রতি আল্ট্রাসনোগ্রাফিতে ২০০ টাকা ছাড় প্রদান করেছে ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষ।

ক্যাম্পে সেবা প্রদান করেন বাতব্যাথা, মেডিসিন, আল্ট্রাসনোগ্রাফি ও শিশুরোগ বিষয়ে অভিজ্ঞ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ডা. বিশ্ব জ্যোতি চাকমা। এছাড়া গাইনী ও আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ ডা. মিউচিং মহাজন, জেনারেল চিকিৎসক ও সনোলজিষ্ট ডা. উৎপল চাকমা এবং বাতব্যাথা, মেডিসিন, শিশু ও গাইনী রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ডা. প্রহর চাকমা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা দেন।

জেনারেল চিকিৎসক ও সনোলজিষ্ট ডা. উৎপল চাকমা জানান, আজকে আমরা ডাক্তাররা দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা দিয়েছি। সাধারণ মানুষের চিকিৎসা সেবা গ্রহণের মৌলিক অধিকার রয়েছে। খাগড়াছড়ি প্রত্যন্ত অঞ্চলের অনেক হতদরিদ্র মানুষ অর্থ অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে স্বনির্ভর ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষের ফ্রি চিকিৎসাসেবার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এই প্রতিষ্টানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

স্বনির্ভর ডায়াগনষ্টিক সেন্টার এর চেয়ারম্যান ধীমান খীসা জানান, পবিত্র ঈদকে সামনে রেখে দরিদ্র সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনামূল্যে চিকিৎসা, স্বল্প খরচে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আজকের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

স্বনির্ভর ডায়াগনষ্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ডায়াগনষ্টিক সেন্টারের সহকারী অতীশ চাকমা, সহকারী ব্যবস্থাপক যাকোব চাকমা ও ল্যাব ইনসার্জ সুশীল জীবন চাকমা সহ স্বনির্ভর বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফ্রি চিকিৎসা সেবা পেয়ে সাধারণ মানুষরা কৃতজ্ঞতা স্বীকার করেন এবং স্বনির্ভর ডায়াগনষ্টিক সেন্টার সহ ডাক্তারের জন্য দোয়া ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।