# Tags

ফুলবাড়িতে ২০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০পিচ ইয়াবা সহ-দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।

জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ এর নেতৃত্বে, থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম রবিবার ১২(নভেম্বর)গোপন সংবাদের ভিত্তিতে শেষ বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক মোড় নামক স্থানে পাকার উপর একটি মটর সাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির এয়ার ক্লিনারে বিশেষ কায়দায় নেওয়া ২০০শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি কে হাতেনাতে আটক করে। আটককৃত মাদক কারবারিরা হলেন, কাশিপুর ইউনিয়নের আলীম মিয়ার ছেলে,লিমন মিয়া (২৬)ও ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগিস চাঁদের বাজার এলাকার ইউনুস আলীর ছেলে, মতিউর রহমান (২৩)।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।