# Tags

ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ 

মোঃ আক্কাছ আলী, ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোর ফ্যাশন নামে কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকেলে উপজেলার কাঠালী হাজিরবাজার ও পল্লীবিদ্যুৎ এলাকায় তারা মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিলো।

শ্রমিকরা জানান, রোর ফ্যাশন নামে কারখানায় তারা প্রায় এক হাজার ৫শত শ্রমিক কর্মরত আছেন। অক্টোবর ও নভেম্বর তাদের দুই মাসের বেতন বকেয়া থাকায় কারখানা কর্তৃপক্ষ বার বার দেয়ার আশ্বাস দিলেও, তা না দেয়ায় এবং বেশ কয়েকবার বেতন দেয়া নিয়ে শ্রমিকদের সাথে টালবাহানা করায় গত ১৯ ডিসেম্বর তারা মহাসড়ক অবরোধ করে। ওই সময় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর তিন মাসের বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু বকেয়া বেতন না দিয়ে কারখানা কর্তৃপক্ষ আবারো টালবাহানা শুরু করেন। পরে তারা বাধ্য হয়ে প্রথমে কারখানার সামনে ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজিরবাজার ও পল্লীবিদ্যুৎ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার শত শত যানবাহনসহ বিভিন্ন গাড়ির যাত্রীরা।

খবর পেয়ে ভালুকা উপজেলা ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,হাইওয়ে ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে বকেয়া বেতন দেয়ার কথা ছিলো কিন্তু বেতন না দেয়ার বিষয়ে শ্রমিকদের জানানো হলে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন।

ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ 

ভালুকায় মুক্তিযোদ্ধাদের মাঝে  কম্বল বিতরণ