কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহটি উলঙ্গ অবস্থায় গামছা দিয়ে দুই হাত বাধা ছিল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের স্টেশন রোডে অবস্থিত হোটেল গোল্ডেন পার্কের ৩০৪ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. নাহিদ খান অভি জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকার মো. আঃ হক খানের ছেলে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে (ওসি) জানায়, বুধবার সন্ধ্যায় নাহিদ খান অভি গোল্ডেন পার্ক হোটেলে এসে একটি কক্ষ ভাড়া নেন। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত ওই কক্ষ ভিতর থেকে বন্ধ থাকার পর ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত ও উলঙ্গ অবস্থায় গামছা দিয়ে দুই হাত বাধা মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে হোটেলের রেজিস্টার খাতায় ঠিকানা দেখে স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন রহিয়াছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































