# Tags

বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎  বুধবার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে “ওসেয় এসআরএইচআর প্রজেক্ট” সিএইচডিপি, ল্যাম্ব। অনুষ্ঠানটি আয়োজনে অর্থায়ন করে গ্লোবাল এ্যাফিয়ারাস কানাডা এবং ওর্য়াল্ড রেনুউ।

‎অনুষ্ঠানে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হায়দার চৌধুরী।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য-সদস্যাবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা যুবসমাজের সচেতনতা, অধিকার রক্ষা এবং সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।