ইসলামপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জনতা মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।

ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম,জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন কুমার সাহা ও সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদসহ অনেকেই বক্তব্য রাখেন।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহন মিয়া।
আলোচনা সভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও ১২টি ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































