# Tags

ভালুকায় মশক নিধনে মাঠে পৌর প্রশাসক ইকবাল হোসাইন

মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় মশার উপদ্রব নিয়ন্ত্রণে সরাসরি মাঠে নেমেছেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবার বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এবার মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
পৌর এলাকার ৩নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে মশক নিধন কর্মসূচির সূচনা করা হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক। ফগার মেশিন ব্যবহার করে তিনি নিজেই বিভিন্ন সড়ক, ড্রেন ও ঝুঁকিপূর্ণ এলাকায় স্প্রে কার্যক্রমে অংশ নেন। এ সময় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসাইন জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নাগরিকদের সচেতন করতে মাইকিং ও প্রচারণা কার্যক্রমও জোরদার করা হবে। তিনি সকলকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
পৌরবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন সরাসরি তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে মশার উপদ্রব অনেকাংশে কমে আসবে।

ভালুকায় মশক নিধনে মাঠে পৌর প্রশাসক ইকবাল হোসাইন

‎তালায় জোরপূর্বক জমি দখল : থানায় অভিযোগ!