# Tags

দেলদুয়ারে ইসলামী আন্দোলনের নির্বাচনী সভা

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ই ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫টায় উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের চরপাড়া বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আখিনুর মিয়া। তিনি তার বক্তব্যে দেশ ও জনগণের কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফাজিলহাটি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল আমিন, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, মাওলানা সোলায়মান খান নোমানী, মাওলানা আতিকুর রহমান হাসেমী, ডুবাইল ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফাজিলহাটি ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দেলদুয়ারে ইসলামী আন্দোলনের নির্বাচনী সভা

দেলদুয়ারে ইসলামী আন্দোলনের নির্বাচনী সভা