পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।
তিনি বলেন, ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় এক হাজার ৭৭টি কেন্দ্রের মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের ১৮ হাজার ৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের এক লাখ ৬০ হাজার ৪৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। ক্যাম্পেইনের দিনে বাদ পড়া শিশুদের পরবর্তিতে খুঁজে এনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রেস ব্রিফিং এ পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এ হোসেন রায়হান, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু প্রমূখ বক্তব্য দেন।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































