পঞ্চগড়ে জাগপার দোয়া ও ইফতার মাহফিল
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের বকুলতলাস্থ জেলা জাগপা কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।
বক্তব্য রাখেন জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন, প্রচার সম্পাদক নাজমুল হক, জেলা যুব জাগপার আহব্বায়ক কামরুজ্জামান কুয়েত, সদস্য সচিব মোকসেদুল ইসলাম, যুব জাগপার নেতা তৌফিক হোসেন মুরসালিন, সদর উপজেলা যুব জাগপার সভাপতি আসমত উল্লাহ, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মানিক হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমূখ। এ ছাড়া একই দিনে দেবীগঞ্জ উপজেলা জাগপার আয়োজনে সোনাহার ইউনিয়নের দেওয়ানেহাটে ও বোদা উপজেলার বোদা সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































