প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে “প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর সার্বিক সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
সভায় সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা’র সভাপতিত্ত্বে সিপিইআইএমইউ শিক্ষা ভবন এর মহাপরিচালক তসলিমা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় তিন পার্বত্য জেলার প্রধান শিক্ষকরা পাহাড়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পাঠদানে যেসব সমস্যার সম্মুখীন হন সেসব বিষয় তুলে ধরেন। এবং পাহাড়ে শিক্ষা ক্ষেত্র ‘কে এগিয়ে নিয়ে যেতে তাদের মুক্ত মতামত তুলে ধরেন।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, পাহাড়ে সীমাবদ্ধতার মধ্য দিয়ে কিভাবে উন্নয়ন করা সম্ভব আপনারা তুলে ধরেছেন। আমরা প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রনালয় পাহাড়ের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। পাহাড় থেকে সমতল শিক্ষার মান উন্নয়ন লক্ষ্য এক হোক এবং বিশ্ব দরবারে আমাদের এই আজকের শিক্ষার্থীরা পরিচিতি লাভ করবে। এতে আমাদের এ দেশ উন্নয়নের ভূমিকা রাখবে মনে করি।
মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার শিক্ষকরা অংশ নেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































