# Tags

বাদশা গ্রুপের সৌজন্যে ভালুকা সরকারি কলেজে একটি হায়েস মাইক্রোবাস প্রদান

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজেকে বাদশা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সৌজন্যে একটি হায়েস মাইক্রোবাস প্রদান করা হয়েছে।

শুক্রবার(১৫মে) বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে হায়েস মাইক্রোবাসটি প্রদান করা হয়।

এসময় ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাৎ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ।

উদ্বোধক ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান,বরেণ্য অতিথি বাদশা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ বাদশা মিয়া, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোঃ ইকবাল হোসাইন, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ রুহুল আমীন মাসুদ, পৌর বিএনপির আহবায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক গুলজার হোসেন, যুগ্ন-আহবায়ক উসমানগনি মাখনসহ আরো অনেকে  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। নতুন এই মাইক্রোবাসের মাধ্যমে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু শিক্ষার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।