নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেসব্রিফিং করেন ডিসি
নাটোর প্রতিনিধি-জনগণের দৌরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজ ভূমি সেবা পৌঁছে দেওয়ার এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যমে কর্মীদের নিয়ে একটি প্রেস ব্রিফিং করেন নাটোর জেলা প্রশাসন।
রোববার (১৭মে)দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রেসব্রিফিং অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় প্রেসব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন, নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরহাদ আহমেদ সহ সরকারি বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী এবং নাটোরের ৩টি প্রেসক্লাবের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
জেলা প্রশাসক বলেন, আগামী ১৯ মে থেকে ২১ মে ২০২৬ ভূমি মন্ত্রণালয় কর্তৃক সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৩দিন ব্যাপি ভূমি মেলা ২০২৬ আয়োজন করা হয়েছে। ঢাকা তেজগাঁও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভূমি সপ্তাহ উদ্বোধন করার পরপরই নাটোর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভূমি সপ্তাহ উদ্বোধন করবেন জেলা প্রশাসক আসমা শাহীন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































