খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভ্রাম্যমান ট্রাকে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম চালু
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমান ট্রাকে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়।
পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতিদিন ৫ টি ভ্রাম্যমান ট্রাকে পৌর শহরের ৪শ উপকারভোগী পরিবার আগামী ১২ মার্চ পর্যন্ত টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
এসময় খাগড়াছড়ি সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা দিপন চাকমা , মেসার্স মাসফি ট্রেডার্স ডিলারের মালিক মোঃ খোরশেদ আলম সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































