দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে সৎভাইয়ের হাতে ভাই খুন
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউপির রঘুনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাই খুন হয়েছে।
এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,২৪ অক্টোবর দুপুর ১২,৩০ মিনিটে উপজেলার প্রাগপুর ইউপির রঘুনাথপুর গ্রামে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মিহির উদ্দিন ভেলু মণ্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে দ্বিতীয় স্ত্রী ছেলে জাহিদুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত জাহিদের ছেলে (১৭) তার ভাই শরিফুল ইসলাম (২৬) ও প্রথম স্ত্রীর ছেলে বাদল হোসেন (২২) আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন,“জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাদীর অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































