পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :গাইবান্ধার পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নবগঠিত ছাত্রদল এর কমিটি গঠন হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ২৭ জুলাই রোববার দুপুরে পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার চত্তর থেকে শুরু হয়ে পলাশবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,পলাশবাড়ী উপজেলা ছাত্র দলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,যুগ্ম আহবায়ক সুহাদ,পৌর জাসাস এর আহবায়ক হানিফ,পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সিঃ যুগ্ম আহবায়ক রাজিব,পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার নব গঠিত কমিটির সভাপতি মেজবাহ আহম্মেদ প্রান্ত,সাধারন সম্পাদক রায়হান আহম্মেদ,সিনিয়র সহ-সভাপতি শাহাজান মিয়া,সহ-সভাপতিদ্বয়,আজাদ সরকার,লিটন সরকার,আহাদ,শাকিল মিয়া,সাব্বির হোসেন,শাহাদত ইসলাম,রাজিব মিয়া,তানভির আলম,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মারুফ আকন্দ,যুগ্ম সাধারন সম্পাদকদ্বয়,নুর মোহাম্মদ,রুহুল আমিন রোহান, রাকিব মিয়া,লিখন সরকার,ফাতেমা আক্তার মিষ্টি, তুহিন,সুর্বণা আক্তার,সুরাইয়া আক্তার,খোকন মিয়া,সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া,প্রচার সম্পাদক আরিফ শেখ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নয়ন,ইউছুফ আলী লেবু প্রমুখ।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































