ইসলামপুরে শিক্ষকদের সাথে ধর্মপ্রতিমন্ত্রীর মতবিনিময়
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।
শনিবার দুপুরে উপজেলার মো:ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষক নেতা আশরাফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম ,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাহজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসিসহ অনেকেই বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি শিক্ষাখাতে উন্নয়নসহ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































