বকশীগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি-জামালপুরের বকশীগঞ্জে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার (১৩ নভেম্বর) বিকালে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শান্তি সমাবেশ উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদের নির্দেশে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিকালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, সাবেক সদস্য নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, সাবেক সহসভাপতি ছাইদুর রহমান লাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. রাজন মিয়া , কলেজ ছাত্রলীগের আহবায়ক মো. আরিফুজ্জামান আরিফ সহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































