সিংড়ায় শিবিরের আয়োজনে এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় এসএসসি ও দাখিল সমমনা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির।
শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এমরান ফরহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি আল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নাটোর-৩ সিংড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন।
আরো বক্তব্য রাখেন, শিবিরের সাবেক জেলা সভাপতি আফতাব আলী, জেলা সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি আবু সাইদ রনি, উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ, সেক্রেটারি এন্তাজ আলী, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, শিবির নেতা আবু ত্বহা প্রমুখ।
সভায় বক্তারা সুদ, ঘুষ, জেনা, ব্যাভিচার, দুর্নীতি মুক্ত দেশ গঠনে, আগামী দিনে ইসলামী সমাজ বিনির্মানে সবাইকে ইসলামী ছাত্র শিবিরের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































