কুষ্টিয়ার দৌলতপুরে পুর্ব শত্রুতার জেরে হামলা
সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপির চরপাড়া গ্রামে পুর্ব শত্রুতার জেরে এলাকার কুখ্যাত সন্ত্রাসী তোফাজ্জল (৩৭) নেতৃত্ব শরিফুল ইসলাম (৪০) সাইদুল (৩৪) রনি(২৪) জনি (২২) ওয়াক্কেস ৪৫) লিটন (৩৪) ছোটন (২৫) সহ ২০/২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল সোমবার সন্ধ্যা ৭ টাই লোহার রড, হাসোয়া, রামদা, আগ্নেয়াস্ত্র, ককটেল নিয়েপ প্রতি পক্ষ শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে শফিকুল ইসলামের ৭ লাখ টাকা মুল্যের ৪ টি গরু, ও বড় ভাই আশরাফুল ইসলামের সাড়ে ৫ লাখ টাকা মুল্যের ৩ টি গরু তার ঘরে ঢুকে সুকেচের ড্রয়ার ভেঙে নগদ সাড়ে ৬ লাখ টাকা ও ১১০ সিসি লাল রং এর কুষ্টিয়া নম্বরের একটি ডিসকভার হোন্ডা মোটর সাইকেল লুট করে নিয়ে যায়।
এ সময় ভাতিজা সাব্বির, বাচ্চু, সাহাব উদ্দিন বাধা দিলে তারা তাদের হাতে থাকা ধারার অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময সন্ত্রাসীরা ২ জন ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং পরপর ৫ টি ককটেল ফাটিয়ে নির্বিঘ্নে চলে যায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে আহত ৩ জনকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতাল ভর্তি করেছেন।প
রের দিন মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম নিজে বাদী হয়ে দৌলতপুর থানা একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনায় সাংবাদিকরা দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া। তবে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন এলাকা শান্ত রয়েছে বলে জানিয়েছেন।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































