ভালুকায় উপজেলা যুবদল সেক্রেটারির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান খান রাসেলের নেতৃৃত্বে ছাত্র জনতার গণঅভ্যূথানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসুচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি বার ( ১৫ আগষ্ট) সকালে ভালুকা সরকারী কলেজ এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির কর্মসুচির অংশ হিসেবে, দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব তারেক জিয়ার ফেস্টুন ও প্ল্যকার্ডসহ কয়েক শত নেতা কর্মী বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক,ভালুকা বাজার সড়কসহ আশপাশের সড়ক গুলো প্রদক্ষিণ করেন।
পরে মিছিলটি ভালুকা কলেজ এলাকায় মিলিত হয়ে অবস্থান কর্মসুচি পালন শুরু করেন। উক্ত কর্মসুচিতে ভালুকা উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডের যুবদলের নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান খান রাসেল এর সাথে কথা হলে তিনি জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে, ছাত্র জনতার গণঅভ্যূথানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবী এবং ১৫ই আগস্ট তথাকথিত শোক দিবস পালনের নামে নাশকতা প্রতিরোধে ভালুকা উপজেলা যুবদল দুইদিন যাবত রাজ পথে রয়েছে।ছাত্র জনতার বিজয়কে যারা নস্যাৎ করতে আসবে তাদের কাউকেই ছাড় দিবে না যুবদল।
তিনি আরো বলেন ভালুকা উপজেলা যুবদল তার নেতৃত্বে সবসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের সাথে মাঠে ছিল, আমাদের কষ্টের অর্জিত এই স্বাধীনতা রক্ষাসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারন মানুষ সেই স্বাধীনতা সুফল ভোগ করবে আর তাতে কোন প্রকার অপশক্তির অপতৎপড়তা চালাতে দিবে না ভালুকা উপজেলা যুবদল। বলে জানান বার-বার কারা নির্যাতিত ওই নেতা ।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































