মাদারীপুরে জাকের পার্টির মতবিনিময়ের সভা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি-মাদারীপুরে রাজৈর উপজেলায় জাকের পার্টির উদ্যোগে ইউনিয়ন ভিত্তিতে কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজৈর উপজেলার পাইকপাড়া সারিস্তাবাদ হাই স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাদারীপুর রাজৈর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আগামী স্থানীয় নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের কে উপস্থিত ভোটারদের লিখিত ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান আকন।
জাকের পার্টি রাজৈর উপজেলার সভাপতি ডা. শাহাদাত হোসেন মাতুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি সামচুল আলম সিরাজ মুন্সি, যুবফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম মাসুদউদ্দিন আহমেদ,মাদারীপুর জেলার যুগ্ন সাংগঠনিক সম্পাদক শামীম ফরাজী,মাদারীপুর জেলার ছাত্রফ্রন্টের সভাপতি ফায়েক মাতুব্বর, মাদারীপুর জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম সহ জাকের পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় কাউন্সিলের মাধ্যমে জাকের পার্টির ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী বাছাই সম্পর্কে আলোচনা করেন নেতারা।জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশনা সঠিক ভাবে পালনের আহবান করেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































