মুরাদনগরে সরকারের উন্নয়নমূলক চিত্রের মোড়ক উম্মোচন
মোঃ আরিফুল ইসলাম,মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিগত এক দশকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্রের মোড়ক উম্মোচন করা হয়েছে।
শনিবার সকালে মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে মোড়ক উম্মোচন ও আলোচনা সভার আয়োজন করে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ।
মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়ের চেয়ারম্যানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নমূলক চিত্রের মোড়ক উম্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা আ’লীগের সভাপতি এড্যা: আবুল কালাম আজাদের সভাপতিতে এসময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হানিফ সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদ ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড্যা: আবুল কালাম আজাদ তমাল, সাদা মনের মানুষ শ্রী যুগল ব্রহ্মচারী, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সাদেকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন, ভিপি জাকির হোসেন, পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন ভূইয়া, করিমপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম দ্বীন মোহাম্মদ, মুরাদনগর আলিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সুপার মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রী কমিটির সাধারন সম্পাদা গাজী উল হক চৌধুরী, মুরাদনগর উপজেলার নারী উন্নয় ফোরামের সভাপতি রেবেকা শোলতানা, মুরাদনগর পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যানন্দ রায়, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন ফাতেমা প্রমুখ।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































