# Tags

পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড়।। পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইনস্টিটিউট চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের গভর্নিং বডির সভাপতি এম এ মজিদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট আদম সুফি, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো: কায়েদ-ই-আজম প্রমূখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে এক কোটি ২৬ লাখ ৩০ হাজার ৪৯৯ টাকা ব্যয়ে চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মিত হবে।
পরে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ও উত্তর দর্জিপাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফুটকিবাড়ী থেকে মাগুড়া প্রধানপাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। #