শেরপুরে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বেলাল আহমদ,লামা-বান্দরবান-শেরপুরে বিএনপি’র ‘সন্ত্রাসী হামলায়’ জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যু এবং দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৩০ জানুয়ারী শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। শুক্রবার দুপুরে উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন,১১দলীয় জোটের মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মোঃ সুজা উদ্দিন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জনাব, অধ্যাপক ফারুক আহমেদ ,সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বান্দরবান জেলা, জনাব, মোঃ আকবর হোসেন সভাপতি,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা, জনাব মোঃ শামসুল হক ,সহ- সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা জনাব মোঃ নাজমুল হাসান, প্রধান সমন্বয়ক,এনসিপি লামা উপজেলা, জনাব, মোঃ আদহাম আহমেদ, সাবেক সভাপতি,ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখা, জনাব, মোঃ আজগর আলী, প্রচার সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লামা উপজেলা ও উপজেলার জামায়াতের ইসলামী ও এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শেরপুরে বিএনপি’র সন্ত্রাসী হামলায় জামায়াতের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম যারা হত্যা করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ৫ই আগস্টের এক হায়নাকে আমরা বিদায় করে দিয়েছি,পুনরায় বাংলার জমিনে হায়নাদার উৎপাত দেখা দিলে বাংলার মানুষ সাথে সাথে ৫ ইং আগস্টের মত বিপ্লব ঘটাতে একটু দেরি করবে না,বাংলাদেশ ফ্যাসিবাদী সন্ত্রাসমুক্ত, ভারতের আধিপত্য বিস্তার মুক্ত দেশ গড়তে চায়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































