চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামি গ্রেফতার
চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি-চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত আটটা থেকে গতকাল সোমবার (৫ মে) সকাল ১১ টা পর্যন্ত সময়ে কক্সবাজারের জেলা পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে। গতকাল দুপুরে চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পহরচাদা গোবিন্দপুর দক্ষিণ পুর এলাকার শাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ ইরফান উদ্দিন(২৪), বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বেতুয়ারকুল এলাকার মৃত ওসমান গনির ছেলে মোহাম্মদ ইসহাক প্রকাশ ইসহাক ডাকাত (৪৭), বিএমচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর বহাদ্দারকাটা এলাকার মৃত মোজাহের আহমেদের ছেলে মোহাম্মদ নবী আলম(৫০) ও কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ড সাকের মোহাম্মদ চর পাড়া এলাকার মৃত ইউছুপ আলীর ছেলে মোহাম্মদ আমান উল্লাহ প্রকাশ গুরা মিয়া (৪০)
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে গ্রেফতারকৃত এসব আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































