বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি-নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে ইসরাত(২) নামের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইসরাত ওই এলাকার আসাদুল ও সুমাইয়া খাতুন দম্পত্তির মেয়ে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ইসরাত সকালে বাড়ির পাশেই খেলছিল। কখন বাড়ির পাশের পুকুরে ডুবে যায় কেউ জানেনা। পার্শ্ববর্তী রাস্তা দিয়ে একজন হেটে আসার সময় পুকুরের পানিতে ওই শিশুর লাশ ভাসতে দেখে চিৎকার দেয়।
পরে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































