# Tags

ভালুকায় নির্বাচনি প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ভালুকায় প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এছাড়া ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সংসদীয় এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতেও ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা।
ময়মনসিংহ-১১ ভালুকা আসনে জোরদার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচনের সম্ভাবনায় উপজেলার ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ।
বিএনপি প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করছেন। তিনি বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি, কৃষি ও স্বাস্থ্য কার্ড চালুসহ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এছাড়া
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম,গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, এনসিপির প্রার্থী জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মোস্তফা কামাল তাঁরাও ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
উল্লেখ্য ভালুকায় যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফখর উদ্দিন আহমেদ (বিএনপি) – ধানের শীষ, মুহাম্মদ মোর্শেদ আলম (স্বতন্ত্র) – হরিণ , জাহিদুল ইসলাম (এনসিপি) – শাপলাকলি ,মোঃ মোস্তফা কামাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) – হাতপাখা প্রতীক।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে,গণভোটের প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, লিফলেট বিতরণসহ সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা ও জনবহুল স্থানে ব্যানার-বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
ময়মনসিংহ-১১ (ভালুকা) নির্বাচনী এলাকায় রয়েছে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। মোট ১০৭টি ভোটকেন্দ্রের মধ্যে মহিলা কেন্দ্র ৭টি, পুরুষ কেন্দ্র ৭টি এবং সাধারণ কেন্দ্র ৯৩টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬শ’ ৫৯ জন।