দৌলতপুরে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক
দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধিঃকুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত অভিযান চালিয়ে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
এ ঘটনায় দুই জনের বিরুদ্ধে মাদক দব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ সুত্রে জানা যায় সোমবার (২৪ আগস্ট) সকাল ৮ টাই উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)খালেদুর রহমানের নেতৃত্বে থানার এস আই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গাছের দিয়াড় গ্রামের জহুরুল মোল্লার পুকুরের সামনে পাকা রাস্তার ওপর এ দুই জন ট্যাপেন্টাডল নিয়ে দাঁড়িয়ে ছিল। পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধরে ফেলে তাদের কাছে থাকা ১০০ পিচ ট্যাপেন্টাডল সহ দুই জন কে আটক করে।
অভিযানকালে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। তাদের বাড়ি
পাশ্ববর্তী উপজেলার ভেড়ামারা পৌরসভার ৪ নং ওয়াডের লৎফর রহমানের ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (৪৭) অপর জন একই এলাকার মোফাজ্জেল মন্ডলের ছেলে মুন্তাজ মন্ডল (৪৬)।
পুলিশের দাবি, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধ মাদকদ্রব্য হিসেবে মাদক কারবারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ খালেদুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































