ভালুকায় এক মাদক সেবীকে কারাদণ্ড দিলেন ইউএনও
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি -ময়মনসিংহের ভালুকায় মাদক সেবন ও বহনের দায়ে মঙ্গলবার (৭নভেম্বর)দুপুরে ভালুকা পৌরসভার ৩ নং ওয়ার্ডের মতি লাল রবি দাসের ছেলে চঞ্চল রবি দাস (১৮) কে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ এরশাদুল আহমেদ।
জানা যায়,ভালুকা উপজেলা পরিষদ সংলগ্ন পরিত্যক্ত পাবলিক হলে( সাবেক শাপলা সিনেমা হল) চঞ্চল নামের ওই যুবককে মাদক সেবন অবস্থায় ভালুকা থানা পুলিশ এবং আনসার কর্তৃক আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
এ সময় চঞ্চল রবি দাসকে আটক করলেও অন্যান্য মাদক সেবীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত মাদক ও মাদক উপকরণ সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ইউএনও মোঃ এরশাদুল আহমেদ সাংবাদিকদের বলেন,ভালুকা উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।সেইসাথে সুশীল সমাজের সকলের সহযোগীতা কামনা করেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































