করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আব্দুর রউফ ভুঁইয়া,জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ-
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস-২৫ উদযাপন উপলক্ষে করগাঁও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ শে মার্চ বিকালে করগাও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দীর্ঘ ৫৪ বছর পর জাতির শ্রেষ্ঠ সন্তান করগাঁও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি, বিএনপি’র বর্ষিয়ান ব্যক্তিত্ব, করগাও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আবুল খায়ের মো: সিদ্দিক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের আইডল ৩ নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক আফরোজ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান কবীর। উক্ত অনুষ্ঠানে করগাঁও ইউনিয়নের দশ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কে ফুল দিয়ে বরন করে বিশেষভাবে সম্মানিত করেন। উক্ত অনুষ্ঠানে বি এন পি, জামায়েতে ইসলাম, আলেম ওলামা পরিষদের নেতৃবৃন্দ, ছাড়াও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন। দীর্ঘ ৫৪ বছর পর করগাও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের কে এই সম্মান প্রদর্শন করায় করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিকে বীর মুক্তিযোদ্ধাগণ ধন্যবাদ জানান। আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে দেশ জাতির মঙ্গল কামনা করে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরীন আক্তার।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































