নাইক্ষ্যংছড়িতে জেল হত্যা দিবস পালিত
জাহাঙ্গীরআলম কাজল,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার (০৩ নভেম্বর) জেল হত্যা দিবস পালন হয়।
এ দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোংম্পনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।
এসময় বিশেষ অতিথি উপজেলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউপি মোঃ ইমরান, যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর,সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সাত্তার,কৃষকলীগের সভাপতি মোস্তাফা কামাল লালু, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুচুমং মার্মা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সভাপতি ইরফান মাহাবুব রায়হান, সাধানণ সম্পাদক ফায়সাল আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইফতেখারুল আবরার আবরার প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খুনি মোস্তাক ও জিয়াউর রহমানের প্রেতাত্মারা আবারো জেগে উঠেছে। তাঁরা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক নেতাকর্মী আহত করেছে। এতেই তারা ক্ষান্ত হননি। ঐ বিএনপি ও তার দোসর জামায়াতকে নিয়ে বর্তমানে যে হত্যা যজ্ঞের তান্ডব লীলায় মেতে উঠেছে বাংলাদেশ আওয়ামীলীগ তার দাঁত ভাঙ্গা জবাব দেবে। আমরা নাইক্ষ্যংছড়ি উপজেলা আ’লীগ সব সময় প্রস্তুত আছি।
এর আগে, সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































