কুমিল্লার বরুড়ায় নবজাগরণ সামাজিক সংগঠন (পাঠান পাড়া) উদ্যোগে “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও”
মোঃ মহিবুল্লাহ্ ভূইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে বরুড়ায় জেগে উঠেছে সচেতন মানুষের এক অপ্রতিরোধ্য স্রোত। সোমবার (১৫ জুন) বরুড়া নবজাগরণ সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত মাদকবিরোধী জনসচেতনতামূলক মিছিল ও সভা।
পাঠানপাড়া এয়ারটেল সংলগ্ন মোজাম্মেল হক ভূঁইয়ার বাসভবনের ছাদে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানকে অনুপ্রেরণায় ভরিয়ে দেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
সভায় সভাপতিত্ব করেন নবজাগরণ সামাজিক সংগঠনের উপদেষ্টা ও বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ফারুকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও সাংবাদিক মো. ইলিয়াস আহমদ, সাবেক উপসহকারী কর কমিশনার মো. মাহবুব আলম ভূঁইয়া, পয়ালগাছা পোস্টগ্র্যাজুয়েট কলেজের সাবেক অধ্যাপক মো. শাহ-ই-আলম, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুডসের সাবেক ডিজিএম আমিনুল ইসলাম এবং বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ মিজানুর রহমান জাফরী।
নবজাগরণ সামাজিক সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক মো. ইকরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক মাওলানা মুহাম্মদ ফয়েজুল আমিন ভূঁইয়া, মাওলানা মুফতি মুহাম্মদ জিয়া উদ্দিন ভূঁইয়া এবং মঞ্চনীড় থিয়েটারের সহসভাপতি সামছুল আলম শামীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ আবুল হাসেম, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ, বরুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ সর্দার, বরুড়া ফারিয়ার সাবেক সভাপতি মো. হারেছ, ডিপ্লোমা চিকিৎসক মো. সোহরাব হোসেন, নূর মোহাম্মদ জুয়েল, সাংবাদিক মুহিবুল্লাহ ভূঁইয়া, বরুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুম শরীফ ভূঁইয়া মাসুদ, পাঠানপাড়া সামাজিক কমিটির সর্দার মো. জামাল হোসেন ভূঁইয়া, মো. জুয়েল হোসেন ভূঁইয়া, শাহিন, এবাদুল্লাহ মিয়া, পাঠানপাড়া পশ্চিমপাড়া সামাজিক সর্দার মো. দেলোয়ার হোসেন মোল্লা এবং নবজাগরণ সামাজিক সংগঠনের সদস্য মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম আবেদী, মহসিন, আদী, মেহেদীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি দৃঢ়কণ্ঠে বলেন, “মাদক শুধু একটি মানুষকে ধ্বংস করে না, এটি একটি পরিবারকে, একটি সমাজকে এবং একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়। আজকের এই তরুণ প্রজন্মই আমাদের আগামীর স্বপ্ন। তাই মাদকের বিরুদ্ধে লড়াইটা শুধু আইনের নয়। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে যদি আমরা একসাথে রুখে দাঁড়াই, তাহলে মাদকমুক্ত একটি সুন্দর বরুড়া গড়া কখনো অসম্ভব নয়।”
সভা শেষে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা পাঠানপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে স্লোগান তুলে সমাজের সর্বস্তরে সচেতনতার আলো ছড়িয়ে দেন। সামগ্রিকভাবে এই আয়োজন বরুড়াবাসীর হৃদয়ে মাদকবিরোধী চেতনার এক নতুন শিখা প্রজ্বলিত করেছে বলে মনে করছেন সচেতন মহল।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































