ভালুকায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাকর্মীর ঢল
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল আগমনকে কেন্দ্র করে ভালুকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ঢল নেমেছে।
এসময় জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক রুহুল আমীন মাসুদ, বিএনপির যুগ্ন-আহবায়ক গোলজার হোসেন, মুজিবুর রহমান মজু,পৌর বিএনপির আহবায়ক হাতেম খান,আহসান উল্লাহ খান রুবেল,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ।
এসময় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ, দলের ঐক্য, শৃঙ্খলা ও গণমানুষের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































