পাঁচবিবির মোলানে বিনামূল্যে চক্ষু শিবির
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৬ সেপ্টেম্বর/২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান বাজারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। বুধবার সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোহাম্মদপুর আড়তদার সমবায় সমিতির সভাপতি, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও আগামীতে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আইনুল হক মন্ডল।
রংপুর দর্শনার দীপ আই কেয়ার হাসপাতালের একদল বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার এলাকার শত শত গরীব অসহায় নারী-পুরুষ রোগিকে ফ্রি চিকিৎসা সেবা ঔষধ ও চিকিৎসা পত্র প্রদান করেন। বিনাপয়সায় এমন চোখের চিকিৎসা সেবা পেয়ে বেশ খুশি।
চক্ষু শিবিরের সার্বিক আয়োজক আইনুল হক মন্ডল বলেন, চোখ হলো আল্লাহর বড় নেয়ামত। গ্রামের অনেক মানুষ টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ। আমার পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম করব।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহেদুল ইসলাম রাব্বু, সহ-সভাপতি শাহ্ জালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন হোসেন, স্থানীয় বিএনপি নেতা রায়হান কবীর, যুবদল নেতা পিয়ার নবী ও ছাত্রদল নেতা মোঃ বায়েজিদ বোস্তামী সহ অনেকেই।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































