সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে আটক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:১০ সেপ্টেম্বর/২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে ৩’মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি উপজেলার কুসুম্বা ইউনিয়নের জাম্বুবানের সাইফুল ইসলামের ছেলে এনামুল হক। বর্তমান ওসি থানায় যোগদানের পর থেকে বেড়েই চলেছে মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়ীকে আটক। মাদক ব্যবসায়ী ও সেবনকারিও আছে থানা পুলিশের আতংকে। আগের তুলনায় সর্বত্র কমেছে চুরি ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মোঃ আব্দুল্লাহ আল মাসুম, এসআই শরিফুল ইসলাম, এএসআই মোঃ জিলানী আকন্দ ও এএসআই মোঃ দুলাল হোসেন সঙ্গীয় ফোর্স গতকাল বুধবার রাত ৩টার দিকে এনামুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এনামুল হকের বিরুদ্ধে আদালত থেকে তিনটি মামলায় সাজার আদেশ জারি হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থা করে আসছি। গতকাল বুধবার এনামুল বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসির দিকনির্দেশনায় একদল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের সাজার রায়ের মামলাগুলোর কারণে আবারো এনামুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এনামুলের বিরুদ্ধে মামলাগুলো হলো
সিআর মামলা নম্বর ৩৫১ সি/২০১৬ এ ১ বছরের কারাদণ্ড ও ৫ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড, সিআর মামলা নম্বর ৪০৫ সি/২০১৬ এ ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও সিআর মামলা নং ৫২০/২৪ অনাদায়ে ৪ মাসের কারাদণ্ড।
পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































