পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার কাইয়ুম
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার এসআই কাইয়ুম আলী। গতকাল শনিবার সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স’র ড্রিল সেডে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম। এ সময় পঞ্চগড় জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক আনোয়ার সাদাত সম্ম্রাট, সদস্য সচিব হাসনুর রশীদ বাবুসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































