বরগুনায় জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলার ২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে । (৩১ অক্টোবর) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ অফিস চত্বরে বরগুনা জেলা পরিষদের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর মাঝে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক সূভ্রা দাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম, পৌর- মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম, সাংবাদিক মোশাররফ হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জিয়াউল হক প্রমুখ।
এ সময় ২০২২-২৩ অর্থ বছরে বরগুনা জেলার ২০২২ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ শত ৪৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় ১৭ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































