জামালপুর-২,আসনে উৎসব মূখর পরিবেশে নির্বাচনী প্রচারণা: লড়াই হবে ত্রিমুখী
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: ভোটে গ্রহনের দিন যতোই এগিয়ে আসছে জামালপুরে ৫টি সংসদীয় আসনে ততোই বেড়ে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা।
ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে শহর থেকে গ্রামের রাস্তা-ঘাট। জেলার সবচেয়ে বেশি ভোটের উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে জামালপুর-২ ইসলামপুর আসনে। এবার নির্বাচনে আসনটিতে জাতীয় পার্টির একক প্রার্থীসহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রার্থী ছাড়াও রয়েছে একই দলের একাধিক হ্যাভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। তবে ভোটের মাঠে জনপ্রিয়তার লড়াই হবে ত্রিমুখী।
জানা গেছে জামালপুর-২ আসনটি ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার ২লাখ ৬৪ হাজার ৯০৭ জন। স্বাধীনতার পর আসনটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আট বার, জাতীয় পার্টি এক বার এবং বিএনপির দুইবার জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছে।
আওয়ামী লীগের ঘাটি বলে পরিচিত এ আসনটিতে
টানা চতুর্থ বারের মতো এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মনোনিত প্রার্থী ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। এছাড়াও একই দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র জিয়াউল হক জিয়া(ইগল প্রতীক), জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব শাহজাহান আলী মন্ডল( ট্রাক প্রতীক) ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন (কেচি প্রতীক)। তৃণমূল বিএনপির এডভোকেট হোসেন রেজা বাবু(সোনালী আঁশ) ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুূূূদ(লাঙ্গল প্রতীক)সহ মোট ৬জন মাঠে প্রতিযোগীতায় নেমেছেন। প্রার্থীরা সবাই নিজের জয়ের আশা নিয়ে ভোটারদের কাছে ছুটেছেন। পাড়া মহল্লায় চলছে মাইকিং, মিছিল, লিফলেট বিতরণ, নির্বাচনী জনসভা ও গণসংযোগ। প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আচরণবিধি মেনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থণা করছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
তবে সচেতন সাধারণ ভোটারদের ধারণা নির্বাচনে নৌকার প্রার্থী ফরিদুল হক খানের সাথে কেচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এস.এম.শাহীনুজ্জামান ও লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদের ত্রিমুখী লড়াই হবে।
এবার নির্বাচনে বিএনপি জামায়াত নির্বাচনে অংশ না নিলেও বসে নেই সাধারণ ভোটারা। সাধারণ ভোটাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কথা ভাবছেন।
জামালপুর-২ আসনে একাধিক হ্যাভিওয়েট প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার লড়াইয়ে ব্যালট ভোটে কে চুরান্ত বিজয় এর মালা পড়বে আগামী ৭জানুয়ারি সে ভাগ্য নির্ধারণের দিনক্ষণ গুনছে এলাকাবাসী।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































