হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের ওপর অন্যায়-অত্যাচার না হয়, তা আমরা নিশ্চিত করবো-নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুল
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ
দেশের হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের ওপর কোনো ধরনের অন্যায়, নির্যাতন কিংবা বৈষম্য যাতে না হয়,
সে বিষয়টি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান দায়িত্ব।
শুক্রবার বিকেল ৪টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শোল টহরী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেই রাষ্ট্র ও সমাজ গড়ে তুলেছে এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবেই দেশ পরিচালনা করতে হবে।
এসময় তিনি আরো বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে একটি নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকল ধর্মের মানুষ একসাথে দেশ গড়বে এবং সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
নির্বাচনী এই পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঠাকুরগাঁও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































