# Tags

মতুয়া মহাসম্মেলন উপলক্ষে লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন

নড়াইল প্রতিনিধি।।মতুয়া মহাসম্মেলন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার(৩১জুলাই) দুপুরে লক্ষীপাশাস্থ্য শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির এ সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি খোকন কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতুয়া রত্ন বলদেব বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তমাল কৃষনো কুন্ডু।
এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপি নেতা সৈয়দ আবদুস সবুর। অনুষ্ঠান পরিচালনা করেন শিশির বিশ্বাস।

সভায় বিনা প্রতিদ্বন্দিতায় পৌর শাখা কমিটির সভাপতি কৃষনো বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অসিম বিশ্বাস, অর্থ সম্পাদক নলীনিকান্ত বিশ্বাস নির্বাচিত হয়েছেন। মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।

সভায় আগামী ৮ আগস্ট শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন শ্রীধাম ওড়াকান্দি মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন লোহাগড়া উপজেলা ও পৌর শাখা সভার আয়োজন করে। প্রায় ৫শতাধীক ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
##